বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতে প্রার্থীর সংবাদ সম্মেলন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি সংবাদদাতা: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত শেখ নেয়ামুল করিম এর  নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি’র মাহমুদুর রহমান মান্না, জামায়াতের নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলনা আ: হাই, জামায়াত নেতা এড. তরিকুল ইসলাম প্রমুখ।

জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। সদর উপজেলার বাসন্ডা এলাকার প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর দোকান ও বাসায় আগুনে দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এসকল কর্মকান্ড পরিচালনা করে জামায়াত সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাতে ভোটের দিন জামায়াত সমর্থিত ভোটাররা ভোট কেন্দ্রে ভয়ে ভোট দিতে না যায়। প্রতিপক্ষ দলের লোকজন ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জামায়াতে ইসলামীর গণজোয়ার দেখে তারা পরাজিত হওয়ার আশংকায় ভাংচুর, হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি এসকল সন্ত্রাসী কর্মকান্ডকারীদের খুজে বের করে শাস্তির দাবী জানান।এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলা প্রতিদিনে বিজ্ঞাপন দিন।

বাংলা প্রতিদিনে বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতে প্রার্থীর সংবাদ সম্মেলন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com