শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় জামায়াতের ইতিহাস: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আইউবী

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তরুণ নেতা সালাহউদ্দিন আইউবী। জাতীয় সংসদ ভবনে সকাল ১০.৪০টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর এই প্রথম গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী এমপি নির্বাচিত হয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন। কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৩৬ বছর বয়সী সালাহউদ্দিন আইউবী। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকায় তিনি একজন দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ সামাজিক কর্মী হিসেবেই পরিচিত। এবারের ত্রয়োদশ নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সালাহউদ্দিন আইউবী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ধানের শীষ প্রতীক) প্রার্থীর চেয়ে ১১,৩৮৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তার এই বিজয়কে কাপাসিয়ার রাজনীতির মোড় পরিবর্তন হিসেবে দেখছেন স্থানীয়রা।
শপথ গ্রহণ শেষে সালাহউদ্দিন আইউবী জানান, তার প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। তিনি বলেন: “দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে আমি কাপাসিয়ার উন্নয়নে কাজ করতে চাই। আমি এই এলাকার সেবক হিসেবে কাজ করার শপথ নিয়েছি।”
উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান শাহসহ অন্যান্য সকল প্রার্থীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।
সালাহউদ্দিন আইউবীর এই বিজয়ে বেলাশি গ্রামসহ পুরো কাপাসিয়া উপজেলায় বইছে উৎসবের আমেজ। সাধারণ মানুষের প্রত্যাশা, একজন তরুণ ও শিক্ষিত প্রতিনিধি হিসেবে তিনি কাপাসিয়াকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবেন।

 দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় জামায়াতের ইতিহাস: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আইউবী

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com