শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ও সরঞ্জাম ছিনতাই; মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নারায়ণপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী সশস্ত্র হামলার শিকার হয়েছেন। হামলায় এক সাংবাদিক গুরুতরভাবে মারধরের শিকার হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ওয়ারলেস মাইক্রোফোন সেট ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রব মেম্বারের ছেলে মোহাম্মদ জাহিদ হাতে একটি লাঠি নিয়ে এবং মুখমণ্ডল কালো কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হন। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন ব্যক্তি ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাহিদ হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন এবং তার সহযোগীরাও সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন।

এ সময় দৈনিক নয়া দিগন্ত-এর গাজীপুর জেলা প্রতিনিধি মুজাহিদ কে  লক্ষ্য করে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তার ব্যবহৃত স্যামসাং এস২০ আল্ট্রা মোবাইল ফোন এবং একটি এডিজিআই ওয়ারলেস মাইক্রোফোন সেট ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। উপস্থিত অন্যান্য সাংবাদিকদেরও ধাক্কাধাক্কি ও লাথি মেরে হেনস্তা করা হয়।

সাংবাদিকরা জানান, তারা জয়নারায়ণপুর গ্রামের জমি সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহে যান। সেখানে রাবিয়া প্রথমে সাংবাদিকদের পরিচয়পত্র দেখতে চান। উপস্থিত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করে উভয় পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের আশ্বাস দেন। অভিযোগ করা হয়, এর কিছুক্ষণ পর বিভিন্ন ব্যক্তিকে ফোন করে সাংবাদিকদের ওপর হামলার জন্য ডাকা হয় এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর শ্রীপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসারের মাধ্যমে এসআই জহির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। তবে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন এখনো উদ্ধার করা যায়নি।

শ্রীপুর থানার ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ও সরঞ্জাম ছিনতাই; মামলা প্রক্রিয়াধীন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com