শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালঙ্কার লুট

কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবেশী পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন এবং ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, হামলাকারীরা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংহপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৪৫) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মোঃ শরীফ হায়দারের বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শরীফ হায়দার এর প্রতিবাদ করলে বিবাদীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
শরীফ হায়দারকে বাঁচাতে তার ছোট ভাই আল মামুন ও মা মমতাজ বেগম এগিয়ে এলে তাদের ওপরও নৃশংস হামলা চালানো হয়। হামলায় আল মামুনের কান ফেটে রক্তক্ষরণ হয় এবং মমতাজ বেগমের হাতে কাঁচি দিয়ে জখম করা হয়। অভিযোগ অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা মমতাজ বেগমের গলা থেকে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও তার মাকে ছেড়ে দেওয়া হলেও, আল মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় শরীফ হায়দার বাদী হয়ে শফিকুল ইসলামসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা বর্তমানে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালঙ্কার লুট

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com