বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর উদ্ভাবিত তিলের আধুনিক জাত পরিচিতি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ” বিনা উদ্ভাবিত তিলের জাত পরিচিতি ,চাষাবাদ পদ্ধতি ,ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলা কৌশল শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের পরিচালক ও পিএসও ড. মোঃ মাহাবুবুল আলম তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মোহাম্মদ আশিকুর রহমান,উপ-প্রকল্প পরিচালক (বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প) ড.রেজা মোঃ ইমন প্রকল্প পরিচালক (তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প) ড.হাসানুজ্জামান প্রকল্প পরিচালক (বিসিসিটিএফ প্রকল্প)। ড.মাহাবুবুর রহমান খান , পিএসও (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিনা ময়মনসিংহ)।
ড়. মোহাম্মদ আসাদ উল্লাহ ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুর) অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দুপুর আড়াইটার দিকে উপজেলার টোক নয়নপুর এলাকায় ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’, ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ এবং ‘বিসিসিটিএফ’ প্রকল্পের অর্থায়নে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), আঞ্চলিক কেন্দ্র গাজীপুরের আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের তিল চাষের লাভজনক দিক ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাতগুলো কৃষকদের জন্য আশীর্বাদ হতে পারে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও বীজ সংরক্ষণ করলে কৃষকরা আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com