এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) ;
গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে যে, সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ত্রিমোহনী বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেট কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ,মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬৩০ টাকা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. মোঃ মামুন: পিতা- রফিকুল, মাতা- পারভিন। গ্রাম- দক্ষিণ গাওরাইদ, করিহাতা ইউনিয়ন। ২.মাহফুজ : পিতা- শহীদুল্লাহ, মাতা- পারভিন। গ্রাম- সালদই, করিহাতা ইউনিয়ন। আটককৃতদের রাতেই কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপাসিয়াকে মাদকমুক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।