কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সূর্য্যনারায়নপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার এসআই (নিঃ) শুভ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি চৌকস দল মঙ্গলবার রাত ১১:৪৫ মিনিটে সূর্য্যনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. চিত্ত মোহন (৪০) পিতা- রাম মোহন, গ্রাম- ভিটিপাড়া, কাপাসিয়া। ২. মোঃ ফারুক (৩৫) পিতা- নুরুল ইসলাম, গ্রাম- গজারিয়া, শ্রীপুর।
এই ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২১, তারিখ- ২৫/০২/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কাপাসিয়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।