বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঝিনাইগাতীর লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,ইউপি সদস্যসহ আহত কয়েকজন

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্তমান ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে লয়খা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে নূর হানিফ ও আব্দুল করিম গংদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের প্রেক্ষিতে নূর হানিফ আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করলে ভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়। স্থানীয় সূত্র জানায়, আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক ওই জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে এলাকার ইউপি সদস্য ইউসুফ আলী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার ও আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। পুলিশ ঘটনাস্থল ত্যাগের পর বিবাদী পক্ষের আব্দুল করিম ও তার লোকজন লাঠিসোঠা নিয়ে ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত আহত ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সংঘর্ষে কয়েকজন নারীসহ আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্য ইউসুফ আলী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঝিনাইগাতীর লয়খা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,ইউপি সদস্যসহ আহত কয়েকজন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com