শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় আ. লীগ কার্যালয়ের গেইটে নিষিদ্ধ ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ ব্যানার ; দেখার জন্য উৎসুক জনতার ভিড়

গোলাম সারোয়ার :

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গেইটে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, রবিবার রাতের কোনো এক সময়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গেইটে ব্যানারটি টাঙানো হয়েছে। সকালে পথচারীরা এটি লক্ষ্য করেন।

ব্যানারের মূল অংশে লেখা ছিল—দীর্ঘ ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন।

ডিজিটাল ব্যানারের ডান পাশে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও সজীব ওয়াজেদ জয়ের ছবি।

ব্যানারের নিচের দিকে বাংলাদেশ ছাত্রলীগের কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজার নাম রয়েছে।

দলীয় কার্যালয় সংলগ্ন আব্দুল্লাহ স্টোরের মালিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তবে দোকানের সামনে থাকা ভ্যানচালক শরীফুল ইসলাম বলেন, সকালে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার লাগানো। সেখানে বড় করে বঙ্গবন্ধুর ছবি ছিল।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম  বলেন, ব্যানার টাঙানোর খবর আমরা পেয়েছি। সম্ভবত রাতের অন্ধকারে কোন এক সময় পুলিশের অগোচরে কেউ এটি লাগিয়েছিলো । রাতে আমি ওই এলাকায় টহলে ছিলাম, তখন কিছু চোখে পড়েনি।

তিনি বলন,, খবর পাওয়ার পর খুব সকালে আমি নিজেই ঘটনাস্থলে যাই।, আমি গিয়ে সেখানে কোনো ব্যানার পাইনি । সম্ভবত কেউ সরিয়ে ফেলেছে।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় আ. লীগ কার্যালয়ের গেইটে নিষিদ্ধ ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ ব্যানার ; দেখার জন্য উৎসুক জনতার ভিড়

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com