বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় বিশাল মানববন্ধন ও র‍্যালি

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ও ঘাগটিয়া ইউনিয়নের সংযোগস্থল ঘোরস্বাব নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ শুক্রবার (০৬ মার্চ) সকাল ১০টায় চরনিলক্ষী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালিতে প্রায় ৫’শ মানুষ অংশ নেন। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, এলাকার একটি প্রভাবশালী মহল গত বছর থেকে ঘোরস্বাব নদীর মাঝখানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। এর ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় কৃষিকাজের ওপর। সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর এই অবৈধ বাঁধের কারণে পানি আটকে রাখায় এবং পরবর্তীতে তা আকস্মিকভাবে ছেড়ে দেওয়ায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল। পানির প্রবল স্রোতে কৃষি খেতে কর্মরত ২ নারী ভেসে দেশে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। এ ছাড়া একই ঘটনার রেশ ধরে পানিতে ডুবে আরও দুই শিশুর প্রাণহানি ঘটে । এই চার মৃত্যুর জন্য সরাসরি প্রভাবশালী দখলদারদের দায়ী করছেন এলাকাবাসী।এভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করছে 
“ঘোরস্বাব নদী উন্মুক্ত চাই” স্লোগান সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী প্রশাসনের কাছে প্রধানত ৩টি দাবি তুলে ধরেন: ১. দ্রুততম সময়ের মধ্যে ঘোরস্বাব নদীর সকল অবৈধ বাঁধ উচ্ছেদ করতে হবে। ২. নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে এনে কৃষি ও মৎস্যজীবীদের সুরক্ষা দিতে হবে। ৩. বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। আন্দোলনে অংশ নেওয়া ঘাগটিয়া ও সনমানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ জানান, প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই নদী দখলমুক্ত না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে। নদী আমাদের প্রাণ । এই নদীকে জিম্মি করে সাধারণ মানুষের রক্ত ঝরানোর অধিকার কারো ণেই আমরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চাই।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।ষ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় বিশাল মানববন্ধন ও র‍্যালি

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com