বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীর অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান’

এস এম মাসুদ ,কাপাসিয়া (গাজীপুর) 

​‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও অধিকার দিয়েছে। আমাদের মা-বোনদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে এবং তাদের যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। নারীদের সুরক্ষায় বর্তমান সময়ের প্রতিটি পদক্ষেপই আগামীর সুন্দর সমাজ নিশ্চিত করবে।”​সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক। ​গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর খান। জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী।​ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান।​ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল। ​বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হুদা লিটন। ​বক্তারা তাদের আলোচনায় নারীদের ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক অধিকারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের কেবল সংখ্যায় নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমানভাবে সম্পৃক্ত করতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের সম্মান ও অধিকার নিশ্চিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত দুই শতাধিক নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত নারী প্রতিনিধিদের পক্ষ থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংহতি প্রকাশ করা হয়।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীর অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান'

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com