বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

বিএনপি’ ওয়ান ইলেভেনের ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন ; বিতর্কিত নেতাদের ভিড়ে পুরাতরা অবহেলিত 

বাংলা প্রতিদিন ডেস্ক  :

ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ আজকে বিএনপির সরকার গঠনের পেছনের অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছিলেন। ওয়ান ইলেভেন বেগম জিয়া ও তারেক রহমান জেল বন্দী। দল ভাঙতে তৎপর গোয়েন্দা বাহিনী !

সেই ভয়ংঙ্কর সময়ে তিনি যদি চাপ-ভীতি-আতঙ্ক উপেক্ষা করে রুখে না দাঁড়াতেন তাহলে আজকের ঐক্যবদ্ধ বিএনপি আর পাওয়া যেতনা ! 

ওয়ান ইলেভে যারা হান্নান শাহর সাথে আন্দোলনে কাপাসিয়া থেকে ছাত্রনেতাদের মধ্যে অন্যতম ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি খায়রুল বাশার ( বাদশা) সহ ৮/৯ জনের একটি সাহসী দল সার্বক্ষণিক পাশে থেকে তারেক জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানাতে  রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেন।  পরে সরকার  তারেক রহমানকে  উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বাধ্য করেছিলেন।

ওয়ান ইলেভের সময় হান্নান শাহ’র সাথে কাপাসিয়া থেকে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে ছিলেন তার মধ্যে খায়রুল বাশার বাদশাই ১৭ বছর জেল জুলুম পুলিশ দ্বারা নির্যাতি। পুলিশী নির্যাতনে বাদশার পা ভেঙ্গে ৪ টুকরা হয়ে যায়। আওয়ামীলীগ আমলে সে কখনো নিজের বাড়িতে ঘুমাতে পারেনি পুলিশি হয়নরানিতে।

৫ আগষ্টের পরে দলের সুদিন ফিরে এলেও তার কোন খোজখবর নেয়নি কোন নেতা কর্মীরা। সবসময় রিয়াজুল হান্নান থেকে দুরে রেখেছেন বাদশাকে।  ৫ আগষ্টের পর থেকে নির্বাচন পর্যন্ত ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন নির্বাচনী মাঠে তাদের অনুপস্থিতি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ ছিলো।  বিতর্কিত চাঁদাবাজ, মাটি খেকো, বনখেকু, এবং মাদক ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মাঠে জনগণ মেনে নিতে পারেনি। তাই ভোট যুদ্ধে পরাজয় বরন করেন।

আজকের যারা মন্ত্রী-ফন্ত্রী হয়েছেন এসব অনেক মাল সে সময় থেকেই ডুব সাঁতারে ছিলেন, কেউ কেউ একেবারে ৫ আগস্টের পর ভেসে উঠেছেন । ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা তাদের কবর জিয়ারত করতে কেউ গেছেন কিনা তাও জানা যায়নি। অবেলিত হান্নান শাহ ও তার সাথে অতন্দ্র প্রহরী হিসাবে থাকা নেতা কর্মীরা।

ওয়ান ইলেভেনের সময় দৈনিক পত্রিকা গুলিতে ব্রিগেডিয়ার আসম হান্নান শাহের আনন্দোলনের সংবাদ প্রকাশিত হয়েছিলো তার কপি সংযুক্ত করা হলো।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

বিএনপি' ওয়ান ইলেভেনের ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন ; বিতর্কিত নেতাদের ভিড়ে পুরাতরা অবহেলিত 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com