কাপাসিয়ায় কৃষকের রাতের ঘুম হারাম করা আলোচিত গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে কাপাসিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের পৃথক স্থান থেকে আটক করে বুধবার সকালে গাজীপুর আদালতে পাঠিয়েছেন।

থানা পুলিশ জানায়, গরু চুরির অভিযোগে উপজেলা সদরের পাবুর পশ্চিমপাড়ার মো. কামাল হোসেন আকন্দের পুত্র মো. আল আমিন (৩৬), কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের বেলায়েত হোসেনের পুত্র রাসেল (২৭), বাঘিয়া গ্রামের মো. চাঁন মিয়ার পুত্র মো. আমান উল্লাহ (২৯) কে তাদের নিজ নিজ এলাকা থেকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা কৌশলে কৃষকের মূল্যবান গরু চুরি করে আসছিল। কাপাসিয়া গরু চোরদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

গতকাল ৮ মার্চ কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের জসীমউদ্দীন প্রধানের খামার থেকে রাত ৩ টার দিকে দুই লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু চুরি হয়েছে। কয়েকদিন পূর্বে পাশের বরুণ গ্রামের ইলিয়াস উদ্দিন মিঠু সরকারের বাড়ি থেকে গরু চুরি হওয়াসহ উপজেলার অনেক অঞ্চলে গরু চুরির হিড়িক পড়েছিল। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো কৃষকের গরু চুরি অব্যাহত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় ১৮৬০ সালের প্যানাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা নং- ৯, ০৬(৩)২০২৬ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর দাবি রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার সকল অঞ্চলে গরু পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। উপজেলার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা চৌকি অর্থাৎ চেকপোস্ট বসানো হোক। প্রশাসন চাইলে ২৪ ঘণ্টায় গরু চুরি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তাদের বিশ্বাস। কাপাসিয়ার কৃষক ও খামারীদের রক্ষা করতে হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে এই গরু চুরি বন্ধ করা অত্যন্ত জরুরি বলে তারা দাবি করেন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি গরু চুরি রোধসহ কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে দ্রুত গ্রহণযোগ্য ও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, গরু চুরি রোধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদকমুক্ত কাপাসিয়া গড়ার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

দৈনিক বাংলা প্রতিদিন
আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Translate »
১৩ এপ্রিল সোমবার ২০২৬ ইং

কাপাসিয়ায় কৃষকের রাতের ঘুম হারাম করা আলোচিত গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

https://dailybanglapratidin.com|
দৈনিক বাংলা প্রতিদিন