মাহবুব আলম শ্রীপুর থেকে :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শাজাহান ফকির, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকার, মোসলেহ উদ্দিন মীরধা, মোক্তারুল করিম মোড়ল শামীম, আবু জাফর সরকার, খাইরুল কবির মন্ডল আজাদ, মুহাম্মদ শরিফ সিদ্দিকী, বিল্লাল হোসেন বেপারী, আনোয়ার হোসেন বেপারী, খোকন প্রধান,সাইফুল মোল্লা, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, টিপু সুলতান, সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।