সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলা প্রতিদিন।। কাপাসিয়া :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) বিকেলে চিনাডুলি বাঘিয়া এম.আর উচ্চ বিদ্যালয় মাঠে ৮০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউসারের সার্বিক ব্যবস্থাপনায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। সদস্য শাহরিয়ার আল সাজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথের সাথী পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা জাহাঙ্গীর, তরগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ লিটন, তরগাঁও ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ফুটবলার রফিকুল ইসলাম নয়ন । এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য মেজবাহ উদ্দিন রাজু, উপদেষ্টা সদস্য আব্দুস সাত্তার মাঝি, সদস্য আক্তার হোসেন মাঝি, মোঃ রনি, আশরাফুল ইসলাম মাসুম, বিল্লাল হোসেন, তারেক হোসেন, মাসুদ মাঝি, পিয়াস, পারভেজ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি পোলাওর চাল, ১ লিটার ভোজ্য তেল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি ডাল এবং নগদ ২’শ টাকা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উপকারভোগীরাও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,এ বার্তা নিয়েই প্রত্যাশা ফাউন্ডেশন সমাজে মানবিকতার আলো ছড়িয়ে যেতে কাজ করে যাচ্ছে।

সকল প্রকার লেডিস কালেকশন

যোগাযোগ : 01975043989

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com