সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সরদার আক্তারের ঈদের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজাবাড়ী ইউনিয়নবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক সরদার মোঃ আক্তার হোসেন ।

এক শুভেচ্ছা বার্তায় আক্তার বলেন, রমজান মাস ছিল সংযম ও আত্মশুদ্ধির। ঈদ হলো সেই ত্যাগের মাসের পর আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসা। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে যেন এক সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার আহ্বান জানান।

সরদার মোঃ আক্তার হোসেন ওয়ান ইলেভেনে নির্যাতিত নেতা। হামলা মামলায় জর্জরিত ত্যাগী এ নেতা সরকার বিরোধী আন্দোলনে সম্মুখভাগে অংশগ্রহন থাকতো। শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে দলের দুর্দিনের অতন্দ্র প্রহরী হিসাবে দলকে সংগঠিত রেখেছেন। অত্যন্ত বিনয়ী জনবান্ধব নেতা সরদার আক্তার। দলের দুর্দিনে দলকে মাঠে টিকিয়ে রাখা এ নেতা ৫ আগষ্টের পর যেমন মূল্যায়ন পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হয়েছেন। তারপরও তিনি দলের প্রতি ভালোবাসা আন্তরিকতার স্বাক্ষর রেখে যাচ্ছেন।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নিজের মনোভাব ব্যক্ত করেন। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি রাজাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আমি রাজাবাড়ীর মানুষের কল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমার ইচ্ছে, আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে সততা ও নিষ্ঠার সাথে এলাকার সেবা করার। এজন্য আমি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। উল্লেখ্য, সরদার মোঃ আক্তার হোসেন দীর্ঘদিন ধরে রাজাবাড়ী ইউনিয়নের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই ঈদ শুভেচ্ছা ও দোয়া প্রার্থনাকে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

সকল প্রকার লেডিস কালেকশন

যোগাযোগ : 01975043989

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সরদার আক্তারের ঈদের শুভেচ্ছা 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com