সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে কাপাসিয়ায় লাখ টাকার রচনা প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কার প্রদান

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান” শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হয়। ​মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি।

​অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি তার বক্তব্যে জানান, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের গৌরবোজ্জ্বল অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন। প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়েছিল, যা পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক মন্ডলী অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেছেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের উপজেলা উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আব্দুল্লাহ।
প্রতিযোগিতায় মোট ২৮ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বাকি ২৫ জন বিজয়ীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ​সালাউদ্দিন আইউবী এমপি আরও ঘোষণা করেন যে, আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের এসব বাছাইকৃত রচনা নিয়ে একটি বিশেষ ‘স্মারক গ্রন্থ’ প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে কাপাসিয়ায় লাখ টাকার রচনা প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কার প্রদান

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com