সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

প্রেসক্লাব সদস্য না হলে সাংবাদিক নন ? এসিল্যান্ডের মন্তব্যে সারাদেশে তোলপাড় 

নিজস্ব প্রতিবেদক :

প্রেসক্লাবের সদস্য না হলে কেউ নিজেকে সাংবাদিক দাবি করতে পারবে না। একজন এসিল্যান্ডের এমন মন্তব্য ঘিরে দেশজুড়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে “ভাই না, স্যার বলে সম্বোধন করতে হবে” এমন বক্তব্যও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে প্রশাসন ও গণমাধ্যমের সম্পর্ক নিয়ে।

সাংবাদিকদের একাংশ বলছেন, এ ধরনের মন্তব্য কেবল অপমানজনকই নয়, বরং এটি সরাসরি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ফলে কে সাংবাদিক হবেন বা কে হবেন না তা নির্ধারণের এখতিয়ার কোনো প্রশাসনিক কর্মকর্তার নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রেসক্লাব কোনো ভাবেই সাংবাদিকতার সনদ প্রদানকারী প্রতিষ্ঠান নয়। এটি কেবল একটি সামাজিক বা পেশাজীবী সংগঠন। প্রেসক্লাবের সদস্যপদ না থাকলেই কেউ সাংবাদিক নন। এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।

তবে এ ঘটনাকে ঘিরে আত্মসমালোচনার জায়গাও দেখছেন অনেকে। বর্তমানে দেশে অসংখ্য সাংবাদিক সংগঠন থাকলেও প্রকৃত পেশাদার ও নীতিবান সাংবাদিক কে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ‘সাংবাদিক’ পরিচয় এখন অনেকটাই সহজলভ্য হয়ে পড়েছে, যা মূলধারার সাংবাদিকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, এখন সময় এসেছে রাষ্ট্রীয়ভাবে পেশাদার গণমাধ্যম ও সাংবাদিকদের একটি স্বচ্ছ তালিকা তৈরির। প্রথমে কোন গুলো প্রকৃত গণমাধ্যম তা নির্ধারণ করে, এরপর সেসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের যাচাই বাছাই করে সনদ দেওয়া যেতে পারে। এতে যেমন ভুয়া পরিচয়ের অপব্যবহার কমবে, তেমনি পেশাদারিত্বও বাড়বে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, এই প্রক্রিয়া যেন কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব না করে। কারণ স্বাধীন গণমাধ্যমই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি।

VIVO  ★ মেইন রোড কাপাসিয়া বাজার।

VIVO

বর্তমান পরিস্থিতিতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণই সংকট নিরসনের প্রধান পথ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

প্রেসক্লাব সদস্য না হলে সাংবাদিক নন ? এসিল্যান্ডের মন্তব্যে সারাদেশে তোলপাড় 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com