সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০জন নির্বাচিত কৃষক-কৃষাণীর প্রত্যেকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। আউশ ধানের আবাদ বৃদ্ধিতে এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে লাভবান হতে সহায়তা করবে।”অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন: উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহিন। উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ আল মামুন,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক, মোখলেসুর রহমানসহবিতরণ অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকরা সঠিক সময়ে এই সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com