মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় আসন্ন নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। তাই এ দিনটি যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে। সভায় নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, জাতীয়সঙ্গিত, এসো হে বৈশাখ গান পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রথমিক বিদ্যালয়ে যথাযত পালনের নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজ সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম জানায়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলাজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com