সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

গোলাম সারোয়ার : 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হিজলীয়া গ্রামে একটি ঐতিহ্যবাহী খেলার মাঠে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, ঈদগাহ, হাফিজিয়া মাদ্রাসা ও সামাজিক কবরস্থান সংলগ্ন এই খোলা জায়গাটি গত ১৩ বছর ধরে এলাকার শিশু-কিশোর ও যুবকরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। মাঠটির সাবেক মালিক মো. মজিবুর রহমান মোল্লা (প্রয়াত) এক সময় গ্রামবাসীর সামনে জায়গাটি খেলার মাঠের জন্য দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে স্থানীয়রা প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে মাটি ভরাট করে মাঠটিকে খেলার উপযোগী করে তোলেন। অভিযোগ উঠেছে, জমিদাতার মৃত্যুর পর তার ওয়ারিশরা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে অতি গোপনে একটি ‘দুষ্টচক্রের’ কাছে জমিটি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে সেই চক্রটি মাঠ দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের পাঁয়তারা করছে।
এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হিজলীয়া গ্রামের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকার। উল্লেখ্য, তার পরিবারই অত্র এলাকার স্কুল, মসজিদ ও ঈদগাহর জন্য বিপুল পরিমাণ জমি দান করেছেন।

তিনি বলেন:”আমাদের পরিবার স্কুলের জন্য ৪১ শতাংশ, ঈদগাহর জন্য ৩৫ শতাংশ এবং কবরস্থানের জন্য ৩৫ শতাংশ জায়গা দান করেছে। এই মাঠটি আমাদের সন্তানদের নিঃশ্বাস নেওয়ার জায়গা। এখানে ঘরবাড়ি হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হবে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৪) বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, উক্ত বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র এবং দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মাঠটি বেদখল হলে সরকারি এই স্থাপনাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে রক্ষা করতে এই মাঠটি রক্ষার কোনো বিকল্প নেই। তারা অনতিবিলম্বে মাঠটিকে ‘খেলার মাঠ’ হিসেবে সরকারিভাবে জনস্বার্থে বরাদ্দ দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এই ঘটনায় একটি অনুলিপি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র নিকটও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

“খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com