মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঢাকা–কিশোরগঞ্জ সড়কে মুখোমুখি বাস সংঘর্ষে আহত অন্তত ১২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–কিশোরগন্জ কাপাসিয়া আঞ্চলিক সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে (১৪:৫০) উপজেলার রাজেন্দ্রপুর–কাপাসিয়া সড়কের রাজাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের সঙ্গে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ভেতরে থাকা অন্তত ১০/১২ জন যাত্রী। আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি। ঘটনার পরপরই একটি বাস সেখান থেকে সরিয়ে নিলেও অন্যটি প্রায় ১ ঘন্টা পর সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সচল ছিল। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সালনা হাইওয়ে থানার ওসি আবদুল্লা আল মামুন খোলা কাগজকে বলেন, দুই জন আহত হয়েছেন। নিহত নেই। আমি ঘটনাস্থলে আছি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঢাকা–কিশোরগঞ্জ সড়কে মুখোমুখি বাস সংঘর্ষে আহত অন্তত ১২

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com