সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদ’ এর ইসলাম বিরোধী প্রচারণার প্রতিবাদে এবং তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ মুসলিমদের ঈমান আকিদা ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত। এসব ভ্রান্ত মতবাদের মধ্যে ‘হেযবুত তাওহীদ’ একটি ভয়ঙ্কর ভ্রান্ত মতবাদ, যারা ইসলামের সহিহ আকিদা, উম্মাহর স্বীকৃত পথকে প্রশ্নবিদ্ধ করে নতুন এসলাম প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ‘হেযবুত তাওহীদ’ দাবি করে রাসুলের ইন্তিকালের ৬০/৭০ বছর পর পৃথিবী থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে কোথাও সঠিক ইসলাম নেই। ১৪’ শ বছর পর বায়োজিদ খান পন্নী হারিয়ে যাওয়া ইসলামকে পুনর্জীবন দিতে ১৯৯৫ সালে ‘হেযবুত তাওহীদ’ প্রতিষ্ঠা করে।

বক্তারা আরো বলেন, ‘হেযবুত তাওহীদ’ এর ভ্রান্ত আকিদার উপর ভিত্তি করে তারা ইসলামের বিভিন্ন বিধানের নতুন ব্যাখ্যা প্রদান করছে, যার প্রতিটি কুফর এবং শিরক। তারা ইসলামকে এসলাম শিরোনামে এমন একটি রূপ দিয়েছে যার সাথে প্রকৃত ইসলামের দূরতম সম্পর্ক নেই। তাদের বই পুস্তক এবং বক্তব্যে অসংখ্য কুফরী ও শিরকী কথায় ভরপুর। তাই উলামায়ে কেরামের সর্ব সম্মত ফতোয়া হলো, ‘হেযবুত তাওহীদ’ চুড়ান্ত পথভ্রষ্ট দল এবং তারা মুসলিম নয়।

কাপাসিয়া উপজেলা কওমি পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আজমল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও দেওনা ‘দাওয়াতুল হক’ মাদরাসার মুহতামিম অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা সদরে অবস্থিত ‘ছওতুল কুরআন মাদরাসা’র মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, কাপাসিয়া উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, রাণীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক প্রমুখ। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

কাপাসিয়া ‘দারুল উলুম বালিকা মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসউদুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com