সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

গোলাম সারোয়ার কাপাসিয়া :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী নানা শ্রেণিপেশার শতস্ফুর্ত অংশগ্রহণে বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ বরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ ‘তামান্না তাসনীম’ এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ষবরণের আনুষ্ঠানিকতার শুরুতে ‘জাতীয় ডসঙ্গীত’ ও ‘এসো, এসো হে বৈশাখ’ গান পরিবেশন, বর্ণাঢ্য বিশাল আনন্দ শোভাযাত্রা, উপজেলা চত্বরে মেলার উদ্বোধন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে। বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অন্যান্যের মাঝে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যরা রং বেরঙের ব্যানার, বাংলা হরফ খচিত ফেস্টুন, মুখোস, বিশাল আকৃতির হাতি, সিংহ ও গ্রাম বাংলার অতি পুরনো ঐতিহ্যবাহী নববধূ বরণ পালকি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

Bangla Protidin

আপনার ভ্রমন হোক আনন্দময় ও সাশ্রয়ী                        এছাড়া কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অংশগ্রহণ করে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার (তদন্ত) মোঃ যোবায়ের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দীন খান, সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহফুজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিআরডিবি পরিচালক ও বিএনপি নেতা মীর মাসুদ করিম, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের নেতা অ্যাডভোকেট মোঃ রাশেদ প্রমুখ। এদিকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর নির্দেশনায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবুল হাশেম চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, বজলুর রশীদ নয়ন, হারুনুর রশিদ মাঝি, সোলায়মান মোল্লা, নজরুল ইসলাম মোড়ল, সোহাগ মাষ্টার, আরিফুর রহমান সোহাগ বেপারী, অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, তৌহিদুজ্জামান তপন, ওমর ফারুক , আবুল কাশেম মাষ্টার, শামসুল হক রুকন, অ্যাডভোকেট আবু তাহের নয়ন, অ্যাডভোকেট মোঃ আলমাস উদ্দিন, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, পারভীন, নার্গিস আক্তার, জুনায়েদ হোসেন লিয়ন, মোঃ ফরিদ শেখ, মোঃ মহিবুর রহমান, সোহাগ, সাব্বির, টিপু প্রমুখ শতস্ফুর্ত অংশগ্রহণ করেন। এছাড়া শোভাযাত্রায় বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ভিভো আপনার পছন্দের জুতার সমারোহ

ভিভো আপনার পছন্দের জুতার সমাহার

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com