শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

মতপ্রকাশের স্বাধীনতায় চাপ, বাকবিতণ্ডা ও ভয়ভীতি: বাকস্বাধীনতা হনন উদ্বেগজনক সংকেত

সম্পাদকীয়

“কাপাসিয়া ডিগ্রি কলেজে অনার্স শিক্ষকদের প্রতি বৈষম্য” শিরোনামে একটি মতামতধর্মী কলাম প্রকাশের পর দৈনিক বাংলা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক কাজী বোরহান উদ্দিনকে চাকরিচ্যুত করার ইঙ্গিত, ভয়ভীতি প্রদর্শন এবং ভবিষ্যতে “দেখে নেওয়ার” মতো ভাষার ব্যবহার-এ ঘটনা শুধু অনভিপ্রেত নয়, বরং আমাদের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক পরিবেশের জন্য গভীরভাবে অশনিসংকেত।

একটি গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়-এটি একটি মৌলিক অধিকার। ভিন্নমত থাকবে, সেটিই স্বাভাবিক ও প্রত্যাশিত। কিন্তু সেই ভিন্নমতের জবাব হতে হবে যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে; কোনোভাবেই ভয়ভীতি, চাপ বা প্রভাব খাটিয়ে নয়। এ ধরনের প্রবণতা কেবল ব্যক্তি-স্বাধীনতাকেই সংকুচিত করে না, বরং সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চার পরিসরকেও ক্রমশ রুদ্ধ করে।

শিক্ষক সমাজকে আমরা নৈতিকতা, সহনশীলতা ও যুক্তিবোধের প্রতীক হিসেবে বিবেচনা করি। সেই জায়গা থেকে তাঁদের একটি অংশের এমন প্রতিক্রিয়া নিঃসন্দেহে হতাশাজনক। মতপার্থক্য থাকলে তা আলোচনার টেবিলে আনাই উচিত; তথ্যনির্ভর পাল্টা বক্তব্য উপস্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই দায়িত্বশীলতার পরিচয়। একজন লেখকের প্রতি ভয়ভীতি প্রদর্শন মানে শুধু একজন ব্যক্তিকে চুপ করানোর চেষ্টা নয়; এটি স্বাধীন চিন্তা, মুক্ত সাংবাদিকতা এবং শিক্ষাঙ্গনের সুস্থ সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। এমন প্রবণতা অব্যাহত থাকলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সমাজের জন্য কখনোই কল্যাণকর হবে না।

ভিভো আপনার পছন্দের জুতার সমারোহ

ভিভো আপনার পছন্দের জুতার সমারোহ

অতএব, সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান-সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিন। মতবিরোধ থাকুক, তবে তা হোক যুক্তির আলোচনায়, পারস্পরিক শ্রদ্ধার পরিসরে।

শেষ কথা-ভয় নয়, যুক্তিই হোক প্রতিক্রিয়ার একমাত্র ভাষা।

সম্পাদক, দৈনিক বাংলা প্রতিদিন। 

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় : রোড নং ৩ এফ, সেক্টর – ৯ উত্তরা ঢাকা – ১২৩০।  মোবাইল : ০১৭১৬০১০০০২ ইমেইল – newsalldb@gmail.com

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

“মতপ্রকাশের স্বাধীনতায় চাপ, বাকবিতণ্ডা ও ভয়ভীতি: বাকস্বাধীনতা হনন উদ্বেগজনক সংকেত” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মতপ্রকাশের স্বাধীনতায় চাপ, বাকবিতণ্ডা ও ভয়ভীতি: বাকস্বাধীনতা হনন উদ্বেগজনক সংকেত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com