শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ; মোঃ আশরাফুল আলম সরকার সভাপতি ও মো: ফরহাদ রহমান সাধারণ সম্পাদক 

প্রতিদিন রিপোর্ট শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে ‘শ্রীপুর থানা প্রেসক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সরব উপস্থিতিতে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মো: টিপু সুলতানের অনুমোদনে ২৮ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক সমাচারের প্রতিনিধি মোঃ আশরাফুল আলম সরকারকে সভাপতি এবং দৈনিক সময় সংবাদের প্রতিনিধি মো: ফরহাদ রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদী (দৈনিক সকালের সময়), সহ-সভাপতি মো: উসমান গণি (মুভি বাংলা টিভি), নুরুল ইসলাম খান (দৈনিক স্বাধীন সংবাদ) এবং মো: রফিকুল ইসলাম ঢালী (এসটি বাংলা টিভি)।

সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক মাহি (নিউজ ২১ বাংলা টিভি)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা (দৈনিক নিরপেক্ষ) ও মো: মহসিন আলম (দৈনিক ক্রাইম এক্সপ্রেস)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান সবুজ (দৈনিক জনতার জমিন)।

‎​সম্পাদকীয় পদের মধ্যে অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম (দৈনিক বার্তা বিচিত্রা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন মৃধা (রূপসী বাংলা টিভি)। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মহসিন মিয়া শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সবুজ আহম্মেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মোঃআল-আমিন বি.এ দায়িত্ব পালন করবেন।

‎​কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন টিপু সুলতান মুন্সী, সামসুল আলম প্রধান (রিপন), মোঃ কবির হোসেন আকন্দ, রেজাউল করিম, মোঃ মোজাম্মেল সরকার এবং মো: জহির খানসহ আরও অনেকে।

‎​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, শ্রীপুর এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

‎এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

ভিভো আপনার পছন্দের জুতার সমারোহ

ভিভো আপনার পছন্দের জুতার সমারোহ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ; মোঃ আশরাফুল আলম সরকার সভাপতি ও মো: ফরহাদ রহমান সাধারণ সম্পাদক 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com