মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার অপরাধে সহকারী তহশিলদার শামসুদ্দোহকে স্ট্যান্ড রিলিজ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের তিন সাংবাদিককে ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় অবশেষে অভিযুক্ত ভূমি অফিসের সহকারী তহশিলদার শামসুদ্দোহাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নবীনগর থেকে স্ট্যান্ড রিলিজ করে নাসিরনগর উপজেলার দুর্গম এলাকা গোয়ালনগরে বদলি করা হয়েছে।

জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার গণমাধ্যমকে জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এটিকে ‘শাস্তিমূলক বদলি’ হিসেবেই উল্লেখ করেন।

এর আগে, ঘুষ লেনদেনের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে নবীনগর ভূমি অফিসে তিন সাংবাদিককে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সহকারী নায়েব শামসুদ্দোহা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে নবীনগরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। দ্রুত জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি ও জানান তারা।

পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে তদন্তসাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সাংবাদিকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনঃরাবৃত্তি রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এদিকে, সচেতন মহল মনে করছে—সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য সংগ্রহের অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। তাই প্রশাসনের উচিত এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা।

ঘটনাটি নিয়ে এলাকায় এখনও আলোচনা চলছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় কি না, সেদিকেও নজর রাখছে সংশ্লিষ্টরা।

VIVO ★ মেইন রোড কাপাসিয়া বাজার।

VIVO – মেইন রোড, কাপাসিয়া বাজার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার অপরাধে সহকারী তহশিলদার শামসুদ্দোহকে স্ট্যান্ড রিলিজ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com