সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় এসএসসির পুরোনো প্রশ্ন সরবরাহ, ২০ মিনিট পর সমাধান

কাপাসিয়া প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি পরীক্ষায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহের ঘটনা ঘটেছে।

প্রায় ২০ মিনিট পর ভুল ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষের ৪০ শিক্ষার্থী ভোগান্তিতে পড়ে।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানায়, দুটি প্রশ্নের উত্তর লিখে ফেলার পর সে জানতে পারে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে ২০ মিনিট পর নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। নির্ধারিত সময় পার হওয়ার পর ওই কক্ষের পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০-১২ মিনিট সময় দেওয়া হলেও অনেকেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি। জানতে চাইলে হল পরিদর্শক বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ বলেন, ‘এমন ঘটনা ঘটার পর আমি শিক্ষার্থীদের অতিরিক্ত ১২ মিনিট সময় দিয়েছি।’

কেন্দ্রসচিব মাছুম কবীর দৈনিক বাংলা প্রতিদিনকে বলেন, ‘বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুল করে একটি কক্ষে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। বিষয়টি বোঝার পর তাৎক্ষণিকভাবে সংশোধন করে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই কক্ষে ৪০ শিক্ষার্থী ছিল। তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।’

যোগাযোগ করা হলে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা কেন্দ্রসচিবের জানানো উচিত ছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

“কাপাসিয়ায় এসএসসির পুরোনো প্রশ্ন সরবরাহ, ২০ মিনিট পর সমাধান” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় এসএসসির পুরোনো প্রশ্ন সরবরাহ, ২০ মিনিট পর সমাধান

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com