শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে মে দিবস পালিত হয়। গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক সমিতি, উপজেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবসের পাশাপাশি এবছর একই দিনে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ পালিত হয়। সকাল দশটায় গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু সভাপতিত্ব করেন। শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি এস এম মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এছাড়া উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কাপাসিয়া কলেজ রোডে তাদের সংগঠনের কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com