সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর :

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক( ৪০) বিজিবি’র হাতে অবশেষে আটক হয়েছে।

৩ মে রবিবার সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে কর্ণজোড়া বিওপির অভিযানিক দল। সে সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তি তে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে বাবেলা কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক একাধিক  মানব পাচার মামলার এজাহার ভুক্ত আসামী। গ্রেফতারের খবরে সীমান্ত জনপদের গ্রামবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রবিবার দুপুরে শ্রীবরদী থানা পুলিশের কাছে ফারুককে হস্তান্তর করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান আটকের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে বলেন ফারুক অত্র সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছেন।

তার বিরুদ্ধে বিজিবি’র একাধিক মামলা রয়েছে । তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান প্রতিরোধে বিজিবি সর্বক্ষন তৎপর রয়েছে।শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো মোরশেদ আলম জানান,রবিবার দুপুরে বিজিবি ফারুক কে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ২ টি মামলা রয়েছে। আটককৃত ফারুককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

“সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com