সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ভারি বৃষ্টির কারণে কাপাসিয়ার চালা বাজার-আড়ালিয়া সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, জনদুর্ভোগ চরমে

লুৎফুর রহমান কাপাসিয়া :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ঘাগটিয়া চালা টু আড়ালিয়া টোক রোডের একটি অংশ ভয়াবহভাবে ধসে গেছে। সোমবার (০৪ মে ২০২৬) সকালে টানা ভারি বৃষ্টির পানির তীব্র স্রোতে কুশদী মোয়াজ্জেম মার্কেট সংলগ্ন পুকুরপাড় এলাকায় সড়কের বড় অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এলাকার অন্যতম ব্যস্ত চালা বাজার-আড়ালিয়া সড়কের যান চলাচল। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যান, ব্যবসায়ী ও কর্মজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবেই এই ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। জনমনে আশঙ্কা— দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনা। এলাকাবাসীর জোর দাবি: অবিলম্বে সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাপাসিয়া, সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজপতিদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয়দের প্রশ্ন— দুর্ঘটনা ঘটার পরই কি জাগবে প্রশাসন?

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ভারি বৃষ্টির কারণে কাপাসিয়ার চালা বাজার-আড়ালিয়া সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, জনদুর্ভোগ চরমে

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com