সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

দুর্যোগে কৃষকের পাশে এমপি সালাহউদ্দিন আইয়ুবী, পানিতে নেমে ধান কাটলেন নিজ হাতে 

লুৎফুর রহমান কাপাসিয়া :

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে তিনি সরাসরি মাঠে নেমে তাদের পাশে দাঁড়ান এবং নিজ হাতে পানিতে নেমে ধান কেটে সহায়তা করেন। স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধিদের সাধারণত দূর থেকে নির্দেশনা দিতে দেখা গেলেও সালাহউদ্দিন আইয়ুবী ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তার এই মানবিক উদ্যোগে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। এ সময় তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়—মানুষের কল্যাণ, সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের দুর্দিনে একজন জনপ্রতিনিধিকে এভাবে মাঠে নেমে পাশে পাওয়া বিরল ঘটনা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, জনগণের দুঃসময়ে সরাসরি মাঠে উপস্থিত হয়ে কাজ করার এ দৃষ্টান্ত জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

দুর্যোগে কৃষকের পাশে এমপি সালাহউদ্দিন আইয়ুবী, পানিতে নেমে ধান কাটলেন নিজ হাতে 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com