সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় বেগুনহাটি গ্রামের স্কুল মাদরাসা সংলগ্ন রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজার শিক্ষার্থী ও মানুষ

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:

কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাজিল মাদরাসার পূর্বপাশের সংযোগ রাস্তাটি বর্তমানে বেহাল দশার কারণে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

দুই বিলের সংযোগ স্থলের নালার উপর বসানো পাইপ ভেঙে যাওয়ায় সামান্য বৃষ্টিতে বিড়ম্বনার শিকার হয় ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ।

বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি ফাজিল মাদরাসা, হাফিজিয়া মাদরাসা, এতিমখানা, জামে মসজিদ ও ঈদগাহ মাঠ । এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংযোগ মেঠোপথটি পাশ্ববর্তী রানীগঞ্জ – তারাগঞ্জ পিচঢালা সড়কে মিলিত হয়েছে। এ পথ মাড়িয়ে বেগুনহাটি পূর্ব পাড়া, গোসাইর গাঁও, ঘিঘাট, বাড়ৈ গাঁও গ্রামের শত শত ছাত্র ছাত্রী এসব প্রতিষ্ঠানে লেখা পড়া করে।
এসব গ্রামের স্কুলগামী অনেকেই প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্ষায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে। রাস্তার বেহাল দশার কারণে প্রায় ঘটে দুর্ঘটনা।

সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। টানা বর্ষণের ফলে রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরপুর। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

এ রাস্তাটি জনস্বার্থে পাকা করা এবং নালার উপর ছোট কালভার্ট নির্মাণ করার দাবী দীর্ঘদিনের। কালভার্ট বা পাইপ বসানো খুবই জরুরি হয়ে পড়েছে। স্কুল মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের জন্য এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।

নির্ঝর ট্যুর ও ট্রাভেল

নিরাপদ ভ্রমনের বিশ্বস্ত প্রতিষ্ঠান

এলাকাবাসী একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের কাছে রাস্তাটি সংস্কারকরণের জন্য দাবি জানিয়েছেন। কিন্তু কেউ কোনো কাজ করেননি বলে অভিযোগ রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় বেগুনহাটি গ্রামের স্কুল মাদরাসা সংলগ্ন রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজার শিক্ষার্থী ও মানুষ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com