শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী নূর হাফিজা, অতঃপর বিয়ে! 

গোলাম সারোয়ার, কাপাসিয়া :

বলার অপেক্ষা রাখে না যে, ভালোবাসা কোনো কাঁটাতারের সীমানা, ভাষা কিংবা সংস্কৃতির প্রাচীর মানে না। তার আরও একটি জীবন্ত প্রমাণ মিলল গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামে। সুদূর মালয়েশিয়া থেকে ভালোবাসার টানে হাজার মাইলের পথ পাড়ি দিয়ে কাপাসিয়ার ভাইরাল যুবক রাকিবের বুকে ছুটে এসেছেন৷ নূর হাফিজা (২১ )  নামে এক মালয়েশিয়ান মুসলিম তরুণী। শুধু ছুটে আসাই নয়, ধর্মীয় রীতি মেনে বাঙালি যুবক রাকিবের সাথে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন।  আজ তাদের গায়ে হলুদ।

পারিবারিক সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের যুবক ভাইরাল রাকিব (৩০) জীবিকার তাগিদে দীর্ঘ ৭ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মালয়েশিয়ার বাসিন্দা নূর হাফিজা (২১ )।

কাপাসিয়ার ভাইরাল যুবক রাকিব মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এলেও প্রিয়তমা নূর হাফিজার সাথে তার ভালোবাসার টানে কোনো চির ধরেনি। রাকিবের দূরত্বের কষ্ট সইতে না পেরে শেষ মেশ নিজের দেশ, পরিবার ও চেনা পরিবেশ ছেড়ে বাংলাদেশে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন নূর হাফিজা।

আজ রাকিব ও নূর হাফিজার গায়ে হলুদ :

বাংলাদেশে পৌঁছানোর পর, দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় নিয়ম মেনে জাঁকজমকপূর্ণ ভাবে তাদের গাঁয়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামীকাল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।

ভিনদেশি এই বধূ কাপাসিয়া গ্রামে রাকিবের বাড়িতে আসার পর থেকেই পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে উৎসুক সাধারণ মানুষ প্রতিদিন এই মালয়েশিয়ান পুত্রবধূকে একনজর দেখতে  বাড়িতে ভিড় জমাচ্ছেন।  বিদেশি বউকে বরণ করতে রাকিবের পরিবারেও চলছে উৎসবের আমেজ।

বাংলাদেশ এবং এখানকার মানুষ খুবই আন্তরিক। রাকিবের পরিবারের ভালোবাসা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ। নিজের চিরচেনা দেশ ছেড়ে এলেও শ্বশুরবাড়ির সবার মাঝে তিনি নিজের আপনজনদেরই খুঁজে পেয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী নূর হাফিজা, অতঃপর বিয়ে! 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com