রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

মানবিক, জনবান্ধব ও সাহসী পুলিশ অফিসার শাহিনূর আলমের শ্রীপুর থানায় বদলী 

গোলাম সারোয়ার | তারিখ: ১৫ মে, ২০২৬

মোহাম্মদ শাহিনুর আলম গাজীপুরের কাপাসিয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি)। তিনি ৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে ৪২তম ওসি হিসেবে যোগদানের পর তাঁর দক্ষতার পুরস্কার হিসাবে পর পর দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। তিনি মাদক, বাল্যবিবাহ,মাটিকাটা  ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

[ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ]

কাপাসিয়া থানায় যোগদানের পর থেকেই ওসি শাহিনূর আলম মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিশেষ করে কাপাসিয়া বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের মাদক সিন্ডিকেট নির্মূলে তিনি যে অভাবনীয় ভূমিকা রেখেছেন, তা আজীবন স্মরণ করবে কাপাসিয়াবাসী। মাদকের বিষয়ে তিনি ছিলেন আপসহীন এক ‘আতঙ্ক’। তার কঠোর অবস্থানের কারণে অনেক শীর্ষ মাদক ব্যবসায়ী এলাকা ছাড়তে বাধ্য হয়।

[ জেলাসেরা কর্মকর্তার মুকুট ]

অত্যন্ত দক্ষ, চৌকস ও মানবিক এই পুলিশ কর্মকর্তা তার কর্মদক্ষতার মাধ্যমে গাজীপুর জেলার সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে একাধিকবার পুরস্কৃত হয়েছেন। কেবল অপরাধ দমন নয়, সাধারণ মানুষের জন্য থানার দরজা উন্মুক্ত রাখা এবং আইনি সেবা সহজ করার ক্ষেত্রে তিনি এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। “সাধারণ মানুষের বক্তব্য: ওসি শাহিনূর আলম আসার পর কাপাসিয়ায় গরু চুরি, অবৈধ মাটি কাটা এবং মাদকের প্রকোপ অনেকাংশে কমেছে। আমরা একজন প্রকৃত জনসেবককে হারাচ্ছি।”

[ আইনশৃঙ্খলা রক্ষায় নির্ঘুম রাত ]

কাপাসিয়ার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তার সাহসী নেতৃত্বে অপরাধীরা তটস্থ থাকত, আর সাধারণ মানুষ পেত নিরাপত্তার নিশ্চয়তা। কাপাসিয়ার মানুষ আজ তার এই অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে।

সম্প্রতি তাকে কাপাসিয়া থানা থেকে শ্রীপুর থানায় বদলি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর কাপাসিয়ার সাধারণ মানুষের মাঝে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা যেমন একজন সফল দক্ষ অফিসারকে বিদায় দিতে ব্যথিত, তেমনি শ্রীপুরবাসীর জন্য এটি একটি বড় পাওয়া হিসেবে দেখছেন অনেকেই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মানবিক, জনবান্ধব ও সাহসী পুলিশ অফিসার শাহিনূর আলমের শ্রীপুর থানায় বদলী 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com