রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন

শামসুল হুদা লিটন:

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কাপাসিয়া উপজেলার দক্ষিণ শাখার আওতাধীন দূর্গাপুর ইউনিয়নের উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে বৃহস্পতিবার বেগুনহাটি ফাজিল মাদরাসা ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বেগুনহাটি ফাজিল মাদরাসা ও পাশ্ববর্তী বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। রক্তের গ্রুপ নির্ণয়ের ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে জরুরি চিকিৎসা সেবা ও রক্তদানে ভূমিকা পালনে খুবই সহজ হবে।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার অফিস সম্পাদক আনিসুর রহমান রুমি, কাপাসিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহাদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রবীণ জামায়াত নেতা মাওলানা ইসমাঈল পাঠান, ছাত্র শিবিরের দুর্গাপুর ইউনিয়নের সভাপতি ফারহান লাবিব প্রমূখ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার অফিস সম্পাদক আনিসুর রহমান রুমি বলেন, ছাত্র শিবির সবসময়ই ইসলাম, মানবতা ও বাংলাদেশের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা দুর্গাপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ফারহান লাবিব বলেন, “তুচ্ছ নয় রক্ত দান,বাঁচাতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আমরা এভাবেই প্রতিটি বিদ্যালয়ে যেতে চাই।সবাইকে রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত করানো এবং রক্ত দানের গুরুত্ব বোঝানোই আমাদের লক্ষ্য যাতে কোন মানুষ রক্তের অভাবে মৃত্যুবরণ করতে না পারে।আমাদের কর্মসূচি চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরুষ ও নারী মিলে মোট ৫ জন নার্স রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন।
সার্বিকভাবে আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে মানবিকতা,সচেতনতা ও সমাজসেবীর মানুষিকতা তৈরি করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com