রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

শেরপুর- ময়মনসিংহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ৩৯ বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত অটোভ্যানগাড়ী জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন কসমেটিকস বাংলাদেশে আনার চেষ্টা চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ১৪ ও ১৫ মে রাতভর পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম,বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র টহল দল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নুরুল আজিম বায়েজীদ জানান,দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com