রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় জাল দলিলে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মীর মোঃ মাসুদ করিম, কাপাসিয়া। 

গাজীপুরের কাপাসিয়ায় জন্মেরও তিন বছর আগে জমির মালিক হওয়ার বিস্ময়কর তথ্য ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা এবং আদালতে ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী উম্মে কুলসুম।

রোববার দুপুরে (১৭ মে) উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার সৎ ভাই আলতাফ হোসেন পরিকল্পিতভাবে জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় ইতোমধ্যে গাজীপুর আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উম্মে কুলসুম বলেন, বিবাদীপক্ষ আদালতে ১৯৭০ সালের ২৯ জানুয়ারির ১১৯১ নম্বর সাব-কবলা দলিল উপস্থাপন করে জমির মালিকানা দাবি করে। কিন্তু পরে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে মূল নথির সই-মুহুরী নকল উত্তোলন করে দেখা যায়, প্রকৃত দলিলে ৩৫ শতাংশ জমির দাতা ছিলেন বানাছা খাতুন এবং গ্রহীতা নোয়াব আলী। কিন্তু আদালতে দাখিলকৃত দলিলে সিংহশ্রী মৌজার জমির কথা উল্লেখ করা হয়েছে। অপরদিকে অভিযুক্তরা একই দলিল নম্বর ব্যবহার করে তমিজ উদ্দিনকে দাতা এবং আলতাফ হোসেনকে গ্রহীতা সাজিয়ে সিংহশ্রী মৌজার ৬৯ শতাংশ জমির ভূয়া মালিকানা দাবি করছেন বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে ডিজিটাল যাচাই-বাছাই ও এনআইডি অনুসন্ধানে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।

উম্মে কুলসুমের দাবি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আলতাফ হোসেনের জন্ম ১৯৭৩ সালে। অথচ তিনি যে দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছেন, সেটি ১৯৭০ সালের। অর্থাৎ জন্মের তিন বছর আগেই তিনি জমির মালিক হয়ে গেছেন, যা আইনগত ও বাস্তবিক ভাবে অসম্ভব।

তিনি আরও দাবি করেন, দুটি দলিল মূলে ৭৮ শতাংশ সম্পত্তির বৈধ মালিক হয়েও দখলে নিতে পারছেন না আলতাফ হোসেনের কারণে।

তিনি আরও অভিযোগ করেন, আলতাফ হোসেন তার অবৈধ দখল টিকিয়ে রাখতে একাধিক নাম ব্যবহার করে নামজারির নথিকে ভিত্তি দেখিয়ে দীর্ঘদিন ধরে জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ উদ্দেশ্যে তারা দেওয়ানি মামলা (১০৩/২৫) ও ফৌজদারি রিভিশন মামলা (৩০৯/২৫) দায়ের করে আদালতে কথিত জাল দলিল ব্যবহার করেছেন বলেও দাবি করেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, উম্মে কুলসুম বাদী হয়ে সম্প্রতি গাজীপুর আদালতে দণ্ডবিধির ৪৪৭, ৪৬৮, ৪৭১, ৪১৯, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আসামি আলতাফ হোসেন, মো. মোবারক হোসেন, বিউটি বেগম ও মোসা. তানিয়া আক্তার তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

এদিকে “জন্মের আগের দলিলে জমির মালিক” হওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কপালেশ্বর গ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ‘পরিকল্পিত দলিল জালিয়াতির বড় উদাহরণ’ হিসেবেই দেখছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় জাল দলিলে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com