সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু, ডিজিটাল সেবায় জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান

মীর মোঃ মাসুদ করিম, ১৯ মে মঙ্গলবার ২০২৬ ইং

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক-এর উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী তিনদিন চলবে। সরকারের ভূমি সেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা সহজ করতে এ আয়োজন করা হয়েছে।

মেলায় সাধারণ মানুষকে অনলাইনে নামজারি, খাজনা পরিশোধ, জমির তথ্য যাচাইসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং সেবা গ্রহণে হয়রানি কমাতে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না ইসলাম বলেন, দেশে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সরকারি আইন ও বিধিমালা মেনে চললে ধীরে ধীরে এসব জটিলতা কমে আসবে। তিনি জমির মালিকদের শরিকদের সঙ্গে যথাযথ বণ্টননামা দলিল সম্পন্ন করার পরামর্শ দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক বলেন, জনগণ যাতে ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে নামজারি ও খাজনা পরিশোধ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমি অফিস কাজ করে যাচ্ছে। কোনো সেবা প্রত্যাশী যেন প্রতারণা বা হয়রানির শিকার না হন, সেজন্য ভূমি অফিসে সরাসরি অভিযোগ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীনুর আলম, বিএনপি নেতা  সেলিম হোসেন আরজু এবং টোক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো: বাবুল মিয়া।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ভূমি সেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু, ডিজিটাল সেবায় জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com