সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অসহায়, দুস্থ, বন্যাক্রান্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ১২৬ দশমিক ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে উপজেলার ১২ হাজার ৬৩০টি পরিবার ১০ কেজি করে বিনামূল্যে চাল পেয়েছে।
বুধবার (২০ মে) সকাল থেকে একযোগে উপজেলার ৭টি ইউনিয়নে এসব চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ঝিনাইগাতী (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় উপজেলার ১২ হাজার ৬৩০টি পরিবারের জন্য প্রতি কার্ডে ১০ কেজি হারে মোট ১২৬.৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন স্বাক্ষরিত স্মারকে জানানো হয়, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের অনুকূলে এই চাল উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নামে সরবরাহ আদেশ (ডি.ও) ইস্যুর জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে অনুমতি প্রদান করা হয়।
বরাদ্দ অনুযায়ী কাংশা ইউনিয়নে ১ হাজার ৯২০টি কার্ডের বিপরীতে ১৯.২০ মে.টন, ধানশাইল ইউনিয়নে ১ হাজার ৬৯৮টি কার্ডের বিপরীতে ১৬.৯৮ মে.টন, নলকুড়া ইউনিয়নে ২ হাজার ৭২টি কার্ডের বিপরীতে ২০.৭২ মে.টন, গৌরীপুর ইউনিয়নে ১ হাজার ৩০২টি কার্ডের বিপরীতে ১৩.০২ মে.টন, ঝিনাইগাতী ইউনিয়নে ২ হাজার ৬৭৬টি কার্ডের বিপরীতে ২৬.৭৬ মে.টন, হাতীবান্দা ইউনিয়নে ১ হাজার ১৯৫টি কার্ডের বিপরীতে ১১.৯৫ মে.টন এবং মালিঝিকান্দা ইউনিয়নে ১ হাজার ৭৬৭টি কার্ডের বিপরীতে ১৭.৬৭ মে.টন চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে অনুমোদিত তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে এসব চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

চাল বিতরণ কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com