রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী,বাবা আটক

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া :

‎ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নিজের-১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

‎১৯ মে রোজ মঙ্গল বার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

‎‎গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর পাঁচবাড়ীর সিরাজ মিয়ার ছেলে।সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়ঘরিয়া পাড়ার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন।

‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ মে শনিবার রাত আনুমানিক-১১টা,৫০ মিনিটের সময় ভিকটিম কিশোরী তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পিতা রফিকুল ইসলাম কৌশলে রুমে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার শুরু করলে রফিকুল তাকে হত্যার ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

‎পরবর্তীতে ১৮ মে সোমবার সকাল-১০টার দিকে ভিকটিমকে পুনরায় একা পেয়ে বাবা রফিকুল ইসলাম ফের ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিম জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে দৌড়ে নিচে নেমে আসে এবং আশেপাশের লোকজন দের বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম বিষয়টি পুলিশকে অবহিত করলে

‎‎এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন।

‎ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,”ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করান।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন। ওসি আরও জানায় অত্র এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী,বাবা আটক

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com