রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঝিনাইগাতীতে প্রবাসী পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামে এক প্রবাসী পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজ্ঞ সি.আর আমলী আদালত, ঝিনাইগাতীতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোছাঃ আয়শা সিদ্দিকা অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ঢুকে ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলার সময় বাধা দিলে জোসনা বেগম নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া আজিজুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। বাদীপক্ষের দাবি, অভিযুক্তরা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের বালা, এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইনসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একই সঙ্গে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। আহতদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় মোঃ গদা মিয়া, মোঃ বাবু মিয়া, মোঃ হাফিজুর রহমান, মোছাঃ হাফিজা খাতুন, মোঃ দুলাল মিয়া ও মোঃ আলম মিয়াসহ ৬ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। পরে আদালতে মামলা দায়ের করা হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঝিনাইগাতীতে প্রবাসী পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com