নিজস্ব প্রতিবেদক কাপাসিয়া :
আসন্ন কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক মো: আতিক খাঁন। তিনি কাপাসিয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুবনের চালা গ্রামের স্থায়ী বাসিন্দা। ইতিমধ্যে তিনি নির্বাচনী প্রচারণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
নির্বাচন প্রসঙ্গে মো: আতিক খাঁন বলেন, “আমি আসন্ন কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করবো, ইনশাআল্লাহ। আমি জনগণের নেতা হতে চাই না, বরং তাদেরই একজন সন্তান হিসেবে এলাকা ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”
তিনি তার নির্বাচনী ইশতেহার ও চিন্তাধারার বিশেষ কিছু দিক তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হলো সামাজিক সচেতনতা বৃদ্ধি। পরকীয়ার মতো সামাজিক ব্যাধি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে আতিক খাঁন বলেন, “পরকিয়া এক ধরনের মানসিক রোগ, যা বর্তমানে হাজারো সুখী পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি নির্বাচিত হলে পরকীয়ার কুফল সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন প্রচার ও কার্যক্রম পরিচালনা করবো, যাতে পরিবার ও সমাজকে এই অবক্ষয় থেকে রক্ষা করা যায়।”
এছাড়াও, তিনি প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণ যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সরকারি অফিস-আদালতে কাজ করতে গিয়ে কোনোভাবেই যেন হয়রানির শিকার না হন, সেই পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। আমি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।”
ভুবনের চালাসহ পুরো কাপাসিয়ার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থী মো: আতিক খাঁন। এলাকায় তার এই স্বচ্ছ ও ইতিবাচক নির্বাচনী ভাবমূর্তি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।