রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সততা ও সাহসের বাতিঘর: সাংবাদিক গোলাম সারোয়ারের জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা

আজ ২৯ মে, প্রবীণ ও সাহসী সাংবাদিক গোলাম সারোয়ারের শুভ জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে কাপাসিয়ায়, যেখানে তাঁর বাবা-মা শিক্ষকতার মহান ব্রত পালন করেছেন। তাঁর বাবা ছিলেন একজন আলোকিত মানুষ। সাংবাদিকতার পথে তাঁর যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে ‘বাংলা বাজার পত্রিকা’র মাধ্যমে। এরপর দীর্ঘ পথচলায় তিনি দেশের নামী-দামী বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অত্যন্ত দক্ষতার সাথে নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন।

অনুসন্ধানী সাংবাদিকতার এক নিভৃতচারী কারিগর

বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রয়াত সাইদুর রহমান রিমন, যিনি ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার ইনভেস্টিগেশন সেলের প্রধান ছিলেন এবং দেশের প্রথম সারির পাঁচজন অনুসন্ধানী সাংবাদিকের একজন হিসেবে সমাদৃত ছিলেন। ১৯৯৭ সাল থেকে গোলাম সারোয়ারের সাথে তাঁর যে গভীর সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে ওঠে, তা স্থায়ী ছিল ২০২৫ সালে রিমনের মৃত্যু পর্যন্ত। সাইদুর রহমান রিমনের সম্পাদনায় গোলাম সারোয়ার ‘দৈনিক দেশবাংলা’ পত্রিকার কান্ট্রি এডিটর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডঃ আবদুল্লাহ আল মামুন সম্পাদিত ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার কান্ট্রি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন সাদা মনের মানুষ
গোলাম সারোয়ারের সবচেয়ে বড় গুণ হলো সব শ্রেণি-পেশার মানুষের সাথে তাঁর সুসম্পর্ক। তাঁর ঠোঁটে সবসময় লেগে থাকে অমলিন হাসি। অনুসন্ধানী সাংবাদিকতা কাকে বলে, তা তিনি এবং সাইদুর রহমান রিমন হাতে-কলমে শিখিয়েছেন। তিনি যেমন নিঃস্বার্থ, তেমনই সদাহাস্যোজ্জ্বল, বিনয়ী ও স্বল্পভাষী। বস্তুবাদী জীবনের চাওয়া-পাওয়ার হিসেব তিনি কখনোই করেননি, কিন্তু মানুষের ভালোবাসা ও সম্মান অর্জনে তিনি সফল। তিনি সারাদেশ চষে বেড়িয়োছেন।
সাংবাদিকতায় কাপাসিয়ার প্রেক্ষাপটে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়র সাধারণ সম্পাদকের কার্যক্রমসহ স্থানীয় নানা সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
জন্মদিনের অঙ্গীকার
আজকের এই দিনে এই সাহসী মানুষটির প্রতি জানাই হাজারো সালাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও সাহসের সাথে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়। প্রার্থনা করি, তিনি যেন দীর্ঘায়ু হন এবং সুস্থ থাকেন। আপনার কর্মময় পথচলা আরও বর্ণিল হোক—শুভ জন্মদিন, গোলাম সারোয়ার। আপনার ক্রমেই মানুষের মনে বেঁচে থাকবেন।

প্রতিবেদক : মামুন তালুকদার, ঢাকা।

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন। 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সততা ও সাহসের বাতিঘর: সাংবাদিক গোলাম সারোয়ারের জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com