রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে ৫ সন্তানের জননীর বিষপান, হাসপাতালে ভর্তি

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন নামে ৫ সন্তানের এক জননী প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে প্রেমিক জালালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। ৪ বছর আগে ক্যানসারে স্বামীর মৃত্যুর পর তিনি ৪ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী জালালের সঙ্গে আমেনার দীর্ঘ ৪ বছরের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

অভিযোগ, শুক্রবার দুপুরে জালালের বাড়িতে গিয়ে ঘরের সামনে বিষপান করেন আমেনা। পরে জালালের দুলাভাই শিপন মিয়া ও বোন ফারজানা পারভীন তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি
মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, এক নারী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে ৫ সন্তানের জননীর বিষপান, হাসপাতালে ভর্তি

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com