বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক,কাপাসিয়া। 

গাজীপুরের কাপাসিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে পল্লী মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপির সদস্য আব্দুল করিম বেপারী, ফিনল্যান্ড বিএনপির সভাপতি এম এ হাসেম, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সোলায়মান দর্জী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, এসিস্ট্যান্ট অ্যাটুর্ণি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্মরণসভায় অংশগ্রহণ করেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্সহ দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সিদ্দিক হোসাইন। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুল হক।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com