শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সড়কের উপর ডিসের তার গলা পেঁচিয়ে মৃদুল হাসান নামে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া। 

গাজীপুরের কাপাসিয়ায় সড়কে বিপজ্জনক ভাবে ঝুলে থাকা ডিসের (ক্যাবল) তারে গলা পেঁচিয়ে এক মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মৃদুল হাসান (১৬)।

শুক্রবার (৫ জুন) বেলা ৩টার দিকে উপজেলার রায়েদ বাজার থেকে পাচুয়া এলাকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত মৃদুল হাসান কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা এলাকার বাসিন্দা। সে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আমজাদ হোসেন ও লিপি আক্তার দম্পতির ছেলে। তিন ভাইবোনের মধ্যে মৃদুল সবার ছোট। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা দিয়ে সে মাত্রই ফল প্রকাশের অপেক্ষায় ছিল।

দুর্ঘটনা যেভাবে ঘটল

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মৃদুল মোটরসাইকেল চালিয়ে রায়েত বাজার এলাকা থেকে পাচুয়া এলাকার দিকে আসছিল। পথিমধ্যে সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকা একটি ডিসের তার হঠাৎ করেই তার গলায় পেঁচিয়ে যায়। তারের টানে সে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।

পরীক্ষা শেষ করা এক তরতাজা তরুণের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা

এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়কের ওপর ক্যাবল অপারেটরদের ঝুলন্ত তার এবং মোটরবাইকের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক সুরক্ষায় এমন ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক তারের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সড়কের উপর ডিসের তার গলা পেঁচিয়ে মৃদুল হাসান নামে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com