কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের কৃতিসন্তান ডা. মো: আওলাদ হোসেন আইনজীবি সনদ লাভ করায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১০ জুন বুধবার জামায়াতে ইসলামী জাঙ্গালিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলন শেষে নবাগত আইনজীবীকে সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপহার হিসেবে আইনজীবী আওলাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ ড.জাহাঙ্গীর আলম, জেলা
নায়েবে আমির আবদুল হাকিম,
কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমির আফতাব উদ্দিন, সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা এসএম সেলিম,জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসেন দর্জি সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

