বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,কাপাসিয়া :

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশজুড়ে আগামী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন শনিবার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এ কর্মসূচির উদ্বোধন করেন। জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি শুরু করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান খাঁন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কৃষি বিভাগের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম ফরিদ, ক্রীড়া শিক্ষক ওসমান গনিসহ শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশজুড়ে আগামী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় শনিবার দুপুরে কক্সবাজারের চকোরিয়ায় উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে দুর্লভ ও ঔষধিগুণ সম্পন্ন নাগলিঙ্গমগাছ রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com