শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মীর মাসুদ করিম, কাপাসিয়া :

গাজীপুরের কাপাসিয়ায় পছন্দের মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে সাইফা খান (১৩) নামের এক মেধাবী স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইফা খান পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সে অত্যন্ত মেধাবী ছিল এবং তার রোল নম্বর ছিল ১। সে পিরিজপুর গ্রামের হিরণ খান ও কুলসুম বেগম দম্পতির মেয়ে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার দিকে বাবা-মায়ের সাথে সকালের নাস্তা শেষ করে সাইফা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেলা ১১টার দিকে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে মা কুলসুম বেগম জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন সাইফা সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে বাবা হিরণ খান বাথরুমের জলছাদ দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দরজা খুলে স্থানীয়দের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল কিনে না দেওয়ার কারণেই বাবা-মায়ের ওপর অভিমান করে সে এই পথ বেছে নিয়েছে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার দাবি জানালেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি নিছক মোবাইল ফোনের কারণে অভিমান নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় ও তার শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com